সম্প্রতি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের নবম বার্ষিক সাধারণ সভা (এজিএম) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডাররা ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ১৮ কোটি ১২ লাখ টাকা নগদ লভ্যাংশ অনুমোদন করেন।