ভূপৃষ্ঠের ৭১ শতাংশই পানি। এই অসীম জলরাশির মধ্যে স্বাদু পানি অর্থাত্ সুপেয় পানির পরিমাণ মাত্র ০.৩ শতাংশ! পৃথিবীর অনেক স্থানেই শুরু হয়েছে সুপেয় পানির জন্য হাহাকার। তাই একযোগে কাজ করতে হবে পানির অপচয় রোধে। আমরা নানাভাবে পানি ব্যবহার করতে গিয়ে অপচয় করি। থালাবাসন ধুতে গিয়ে পানির অপচয় হয়। আমরা ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত পানির অপচয় করি। দাঁত ব্রাশের সময় অনেক পানি অপচয় করি। গোসলের সময় ২০/৩০ লিটার পানি হলে স্বাচ্ছন্দ্যে শাওয়ার নিতে পারি। তবে সেক্ষেত্রে আমরা ৬০/৭০ লিটার পানি অপচয় করি। গাড়ি, মোটরসাইকেল ও বাইসাইকেল ইত্যাদি পরিষ্কার করতে গিয়ে পানির অপচয় করে থাকি। নতুন রাস্তা নির্মাণের সময় দেখা যায় যে, কর্মী পানি দিয়ে ঢালাই শক্ত করার কাজ করছে। কাজ শেষে মোটর বন্ধ না করে এমনি রেখে দিয়েছে। আর এদিকে পাইপ দিয়ে পানি এসে পুরো রাস্তায় পানি থইথই করছে। আমরা পানির ব্যাপারে বড় বেশি বেখেয়ালি। আমাদের সবাইকে পানি ব্যবহারে সচেতন হতে হবে। কোনোভাবেই যাতে পানি অপচয় না হয়।
তাসনিম হাসান মজুমদার
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম কলেজ