গবাদি পশুর খাবারের দাম

করোনা মহামারির কারণে এ বছর গবাদিপশুর মূল্য অনেকাংশে হ্রাস পেয়েছে। যার প্রভাব পড়তে শুরু করেছে কৃষকের ওপর। কারণ এইসব গবাদিপশুর আশ্রয়স্থল হলো কৃষকের বাড়ি। তাছাড়াও এ বছর বোরোধান কাটার সময় অতিবৃষ্টির কারণে তাঁরা কোনো রকমে ধান ঘরে তুলতে সক্ষম হয়েছেন। বর্তমানে এই বোরোধানের খড় বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। গরুর অন্য খাবারের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। এতে কৃষকরা গবাদিপশু লালনপালন করতে হিমশিম খাচ্ছেন।  গরুর খড়ের চাহিদা মেটাতে গিয়ে বর্তমানে কাঁচা আমন ধান কেটে গরুকে খাওয়ানো হচ্ছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সংশ্লি­ষ্ট মন্ত্রণালয়কে আশু দৃষ্টি দিতে হবে।

জাফরুল ইসলাম

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়