পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
পাথরঘাটার লালদিয়ার চরসংলগ্ন বিষখালী-বলেশ্বর নদের মোহনা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি আগ্নেয়াস্ত্র ও ১০টি ছুরি উদ্ধার করেছে পাথরঘাটা কোস্ট গার্ড। সোমবার রাত ৩টার দিকে ইঞ্জিনচালিত একটি ট্রলারের মাছের ককশিট থেকে ঐ অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই নদীর মোহনায় লালদিয়ার চর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রলারের মধ্য মাছের ককশিটের ভেতর থেকে সাতটি দেশীয় পিস্তল, ১৪টি একনলা বন্দুক ও ১০টি ছুরি উদ্ধার করা হয়। ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।