বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
হাইব্রিড ধানের ভালো ফলন, আশাতীত বাজার মূল্য ও কাঁচা খড়ের উচ্চমূল্য পেয়ে বিরামপুর উপজেলার চাষিরা লাভবান হয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, এবার উপজেলায় উঁচু শ্রেণির ১ হাজার ২০০ বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান রোপণ করা হয়। চাষিরা ধান কাটার পর সেই জমিতে আগাম জাতের রবি ফসল আবাদ করে থাকেন। সে লক্ষ্যে সেপ্টেম্বর মাস থেকে হাইব্রিড জাতের ধান কাটা শুরু হয়েছে। হাইব্রিড ধান চাষিরা এক দিকে ধানের ভালো দাম পাচ্ছেন এবং খড়ও বিক্রি হচ্ছে উচ্চমূল্যে।