নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
নাগরপুরে মঙ্গলবার ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো—উপজেলার পোস্টকামারী গ্রামের মো. শফিকুল মিয়ার ছেলে মো. হাবিব মিয়া (৩) ও একই গ্রামের ওহাব আলীর মেয়ে সোনিয়া (২)। তারা একই পরিবারের সদস্য। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন তারা বাড়ির পাশে খেলতে যায়। এক পর্যায়ে পাশের ডোবায় বেঁধে রাখা নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর হাবিবের ফুপু রোজিনা ডোবায় তাদের নিথর দেহ ভাসতে দেখে পাড়ে তুলে আনেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।