মাদক সেবনের দায়ে তিন জনকে কারাদণ্ড

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

কালিয়ায় মাদক সেবনের সময় আটক তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। দণ্ড প্রাপ্তদের নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, দণ্ডপ্রাপ্তদের নড়াইল কারাগারে পাঠানো হয়েছে।