মির্জাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান দুই দালালের দণ্ড

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে মঙ্গলবার দালাল চক্রের দুই নারীকে আটক ও ১০ দিনের কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে ক্লিনিকে নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক ও ঐ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলো— মুক্তা আক্তার এবং স্ত্রী সালেহা বেগম।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রক্ষিতে হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই নারী দালাল আটক হলেও অন্যরা পালিয়ে যায়।