মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
স্ত্রীর অভিযোগে মাদকাসক্ত স্বামীর ছয় মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার দুপুরে মির্জাপুর উপজেলায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে তার পরিবারের সুরক্ষার দিক বিবেচনা করে মঙ্গলবার মাদকাসক্ত আবুল হাশেমকে ছয় মাসের জেল দিয়ে হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।