পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

শ্রীপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আরাফাত নামে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরাফাত গোসিঙ্গা ইউনিয়নের পেলাইদ গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। জানা যায়, শিশুটি অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। এ সময় অন্য শিশুদের চিত্কারে স্থানীয়রা আরাফাতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন    জানান, পরিবারের কারো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হন্তান্তর করা হয়েছে।