প্রতিবন্ধী শিশু রিমি আক্তারের বয়স ৯ বছর। প্রতিবন্ধী এই শিশু হার্টে ছিদ্রজনিত অসুস্থতায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিকিত্সকরা বলেছেন, তাকে দ্রুত অপারেশন করাতে হবে। এই অপারেশনে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হবে। অপারেশনের খরচ বহন করার সামর্থ্য নেই রিমির বাবার।
রিমির অসহায় পিতা ইকরাম হোসেন তার ছোট এই সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন। রিমির বাবার সঙ্গে যোগাযোগ করা এবং তাকে সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর— ০১৯১৪৮৬৫৬৭০ (পার্সোনাল)। এছাড়া উত্তরা ব্যাংক লিমিটেডের অ্যাকাউন্ট নম্বর ১১১-১৮০তে সাহায্য পাঠানো যাবে।