জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে তিন দেশের সদস্য হওয়া নিয়ে বিতর্ক

চীন, রাশিয়া এবং সৌদি আরব জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হতে যাচ্ছে। এই তিনটি দেশ নিজেরাই বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে অভিযুক্ত। মানবাধিকার কর্মীরা বলছেন, এই তিনটি দেশ কোনমতেই মানবাধিকার কাউন্সিলের সদস্য হতে পারেনা এবং তারা সদস্য রাষ্ট্রগুলোকে মঙ্গলবারের ভোট নিয়ে দ্বিতীয়বার চিন্তা করার দাবি জানিয়েছেন। ব্রিটেন এবং ফ্রান্সও গতকালে ভোটে এই কাউন্সিলের সদস্য হওয়ার কথা।

মানবাধিকার কাউন্সিলের আগে জাতিসংঘ মানবাধিকার কমিশন বা ইউএনসিএইচআর নামে আরেকটি প্রতিষ্ঠান এসব বিষয় দেখাশোনা করতো। কিন্তু খারাপ মানবাধিকার রেকর্ড রয়েছে এমন কিছু দেশকে কমিশনের সদস্য বানানোকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হয়, তার জেরে ঐ প্রতিষ্ঠানটিকেই শেষ পর্যন্ত বিলুপ্ত করা হয়। এখন এই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে চীন রাশিয়া এবং সৌদি আরবকে সদস্যপদ দেওয়ার প্রশ্নে। -বিবিসি