রাঙামাটির নানিয়ারচর সংলগ্ন বুড়িঘাট এলাকায় মঙ্গলবার বিকালে রাঙ্গামাটি সেনা জোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সশস্ত্র চাঁদাবাজদের গ্রেফতারের জন্য একটি অভিযান পরিচালনা করে। এ সময় ইউপিডিএফ এর চাঁদাবাজরা সেনা টহল এর উপস্থিত বুঝতে পেরে পার্শ্ববর্তী একটি টিলার উপর হতে সেনা টহলের উপর আচমকা গুলিবর্ষণ শুরু করে। সেনা টহলে থাকা সেনা সদস্যরা এ পর্যায়ে পাল্টা গুলিবর্ষণ করে।
বর্ণিত গুলি বিনিময়ের ঘটনায় ঘটনাস্থলে ইউপিডিএফ এর দুইজন সশস্ত্র চাঁদাবাজ নিহত হয় এবং সন্ত্রাসীদের গুলিতে সেনা টহলের সৈনিক শাহাবুদ্দিন নামে একজন সদস্য বাম কাঁধে গুলিবিদ্ধ হয়।
সেনা সদস্যরা পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত একটি একে-২২ এসএমজি উদ্ধার করে। আহত সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং এ ব্যাপারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। আইএসপিআর