স্বেচ্ছাসেবক অসুস্থ হওয়ায় জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার পরীক্ষা বন্ধ

জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা নেওয়ার পর একজন স্বেচ্ছাসেবকের শরীরে অজানা রোগ দেখা দেওয়ায় তাদের পরীক্ষা বন্ধ করা হয়েছে। সোমবার মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের চূড়ান্ত ধাপের করোনার টিকা পরীক্ষা বন্ধ করা হয়েছে। কারণ, তাদের পরীক্ষামূলক টিকাটি নেওয়ার পর একজনের অসুস্থতা লক্ষ করা গেছে। জনসন অ্যান্ড জনসনের এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের নীতিমালা অনুসরণ করে স্বেচ্ছাসেবকের অসুস্থতার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এটি মূল্যায়ন করছে স্বতন্ত্র ডেটা সেফটি মনিটরিং বোর্ড (ডিএসএমবি)। এছাড়া আমাদের নিজস্ব চিকিত্সকেরাও এ তথ্য মূল্যায়ন করবেন। জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকাটির নাম ‘জ্যানসেন’। -সিএনএন