ভাটারায় মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

রাজধানীর ভাটারায় আল মাদরাসাতুল মঈনুল ইসলাম নামে একটি মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে তাবলীগ জামায়াতের বিবাদমান সাদ সমর্থক ও মাওলানা জুবায়ের আহমেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা নিরসন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাটারার ছোলমাইদ পশ্চিম ঢালিবাড়ি এলাকায় মাদ্রাসাটি স্থানীয়ভাবে মঈনুল মাদ্রাসা নামে পরিচিত। স্থানীয়রা জানিয়েছেন, চলতি বছর মাদ্রাসাটির দখল, পালটা দখল নিয়ে সাদপন্থি ও জুবায়েরপন্থিদের মধ্যে ঝামেলা চলে আসছিল। সর্বশেষ মাদ্রাসার নিয়ন্ত্রণ ছিল জুবায়েরপন্থীদের কাছে।