সীতাকুণ্ডে পুকুর ঘাটে মো.বেলাল হোসেন(১৭) নামে এক কিশোরের গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। সে লক্ষ্মীপুর জেলার চান্দগঞ্জ থানার কল্যাণপুর গ্রামের মোসলেহ উদ্দীনের ছেলে।
মৃত বেলালের বড় ভাই কবির হোসেন জানান, গত মঙ্গলবার রাত ১০টায় পৌরসভাস্হ হোটেল কিছুক্ষণের বয় মোঃ বেলাল হোসেন (১৮) কাজ শেষ করে বাসায় আসে। এরপর সে ফোনে মা বাবার সাথে উচ্চস্বরে কথা বলে তাকে জানায় গোসল করতে যাচ্ছে। এক ঘন্টার পরও সে বাসায় না আসায় কবির খুঁজতে বের হলে এক লোক তাকে বলে (সাড়ে ১০টা) ঘাটলায় তার ভাই বেলাল ফাঁসিতে ঝুলে আছে। শুনে দৌঁড়ে কাছে গিয়ে দেখে তার ভাই ঘাটলার ছাউনির আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে। তার ধারনা বেলাল আত্মহত্যা করতে পারে।
স্থানীয়রা জানায়,বেলাল ও কবির বায়তুশ শরফ কমপ্লেক্সের ৩য় তলায় ভাড়া থাকতো। গত ৩ মাস ধরে বেলাল পৌরসভাস্হ উত্তর বাইপাশ টেকনো সিএনজি পেট্রোল পাম্পের পূর্ব পাশে হোটেল কিছুক্ষণে বয়ের চাকরি করতো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশটি নামিয়ে থানায় নিয়ে যায়।
এদিকে হোটেলের মালিক আবু তাহের ও দোকানের অন্যান্য কর্মচারীরা বলেন, বেলালের মা বাবা প্রায় সময় তাকে টাকার জন্য চাপ সৃষ্টি করতো বিধায় সে মানসিক টেনশনে থাকতো। সে খুব শান্তশিষ্ট ছেলে ছিল এবং সে হোটেলে কাজ শেষ করে ভাত খেয়ে বাসায় যায়।
ইত্তেফাক/এমআরএম