নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ আলী (২২) নামের এক যুবক মারা গেছে। সে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড ওয়াবদা বাজার সংলগ্ন গাছপাড়ী গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল আউয়াল বাবলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, করোনায় অবসর সময়ে সোহাগ বাড়ীর সামনে পুকুরে মাছ চাষ করেছিল। মঙ্গলবার বিকেলে সে ওই পুকুরে একটি বাঁশ পুতে ঝুলন্ত তারে হোল্ডার ও বাল্ব লাগানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন সেখান থেকে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) পলাশ মন্ডল এর সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এমআরএম