কোরিয়ায় বাংলাদেশের টিকনের ১৩ বছর পূর্তি

১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল দেশের সফটওয়্যার খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টিকন সিস্টেমস লিমিটেড। সোমবার রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এক আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করা হয়। দেশ ও বিদেশে সফটওয়্যার খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান টিকন  আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই), ক্লাউড কম্পিউটিং, এআর, ভিআর, ব্লকচেইন, ভিডিও যোগাযোগের টেকনোলজি, ইন্ড্রাস্ট্রিয়াল ইআরপিসহ নতুন প্রযুক্তি নিয়ে বৈশ্বিক গ্রাহক উপযোগী নানা সেবা দেয়।

বাংলাদেশের সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান টিকন সিস্টেমস বৈশ্বিক বাজারে ব্র্যান্ডিং বাংলাদেশ তুলে ধরতে দক্ষিণ কোরিয়ার সিউলে ২০০৭ যাত্রা শুরু করে। গত ১৩ বছরের পথচলায় অসামান্য অর্জন হিসেবে দেশ ও দেশের বাইরে সম্মান বয়ে এনেছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে অর্জন করেছে বেসিস ন্যাশনাল আইসিটি পুরস্কার। 

টিকন সিস্টেম লিমিটেড বাংলাদেশের প্রথম পরিপূর্ণ ওটিটি প্ল্যাটফর্ম ব্লেসবিট  তৈরির স্বীকৃতিও পেয়েছে। ব্লেসবিট স্ট্রিমিং সল্যুশন প্ল্যাটফর্ম লাইভ এবং অন-ডিমান্ড মিডিয়া কন্টেন্ট ম্যানেজমেন্ট, কনটেন্ট ডেলিভারি, সিকিউরিটি, অ্যাড ম্যানেজমেন্ট, সবস্ক্রিপশন এবং সাপোর্ট সিস্টেমসহ একটি পূর্ণাঙ্গ মিডিয়া এসেট ম্যানেজমেন্ট সলুশন।দেশে-বিদেশের ডিজিটাল মিডিয়া সার্ভিস বা ওটিটি সার্ভিস প্রোভাইডারদের কাছে ব্লেসবিট সলিউশিন বেশ সাড়া জাগিয়েছে ।