নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
নন্দীগ্রামে বুধবার দুপুরে পানিতে ডুবে তৌহিদুল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বুড়ইল ইউনিয়নের কহুলী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তৌহিদুল ইসলাম কহুলী দক্ষিণপাড়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে। খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তৌহিদুল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তৌহিদুলকে পানিতে ভাসতে দেখে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।