বকশীগঞ্জে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

কৃষকের লাশ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বকশীগঞ্জে বুধবার সকালে ট্রাক্টরের চাপায় বিশাল (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে গোলাম মোস্তফা (৫৫) নামে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, ভাটি কলকিহারা গ্রামের মনোয়ার হোসেন বাড়ির পাশে ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করছিল। এক পর্যায়ে তার শিশুপুত্র বিশাল ট্রাক্টর চালানোর চেষ্টা করলে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে বকশীগঞ্জ পৌর শহরের চন্দেরবন্দ গ্রামের হাসমত আলীর ছেলে গোলাম মোস্তফার ঝুলন্ত লাশ বাড়ির পাশের বাঁশঝাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশু বিশালের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। গোলাম মোস্তফার লাশ জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।