মির্জাপুরে বাউল সমিতির সভাপতি জামিল সম্পাদক মজনু

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে বাংলাদেশ বাউল সমিতির নির্বাচনে সভাপতি পাগল জামিল সরকার ও সাধারণ সম্পাদক মজনু সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে বুধবার নবনির্বাচিত সভাপতি পাগল জামিল সরকার জানিয়েছেন। নবনির্বাচিত কমিটির সভাপতি জামিল সরকার ও সাধারণ সম্পাদক মজনু সিদ্দিকী বলেন, ২০০৬ সালে মির্জাপুর উপজেলা শাখার বাংলাদেশ বাউল সমিতি গঠন করা হয়। সমিতি গঠনের পর থেকে এলাকার বাউল শিল্পীদের পেশার মান উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে।