ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশাল মত্স্য আড়তে বুধবার অভিযান চালিয়ে ২০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মত্স্য অফিসার তোফায়েল আহমেদ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান আনম ও সিনিয়র উপজেলা মত্স্য অফিসের লোকজনের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা মাদ্রাসায় মাছগুলো হস্তান্তর করা হয়।