সংবাদ সংক্ষেপ

ভোক্তা অধিকার সচেতনতায় সেমিনার

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ।

কাব স্কাউট লিডারশিপের বেসিক প্রশিক্ষণের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিশু শিক্ষার্থীদের সত্, দক্ষ, আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বুধবার থেকে ভার্চুয়াল জুম এপসের মাধ্যমে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্স। বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও জয়পুরহাট জেলা স্কাউটসের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কোর্সের উদ্বোধন করেন জেলা স্কাউটসের সহসভাপতি ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান।

জাতীয় মহিলা সংস্থার মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন, সদস্য সালমা হক, শাহীন সুলতানা ইতি, রাশিদা বেগম, সংস্থার সমন্বয়কারী জসিম উদ্দিন মোল্লা প্রমুখ।

মদনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার মদন থানার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বুধবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য এ কে এম সাইফুল ইসলাম হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) মো. জামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউএনও বুলবুল আহমেদ প্রমুখ।

পাইকগাছায় চলছে বিট পুলিশিং কার্যক্রম

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা উপজেলার বিভিন্ন হাটে বাজারে চলছে পুলিশিং কার্যক্রম ও আইনের সহায়তা প্রদান। বুধবার সকালে কপিলমুনি বাজারে এ কার্যক্রম চালায় পুলিশ। কপিলমুনি পুলিশ ফাঁড়ির অফিসার সঞ্জয় দাশ বলেন, সেবার লক্ষে মানুষের দৌড় গোড়ায় হাজির হতে বর্তমান পুলিশ বদ্ধ পরিকর।

নারী নেত্রীদের নেতৃত্ব ও দক্ষতা

উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা উপজেলার সকল নির্বাচিত নারী প্রতিনিধি ও সম্ভাব্য নারী নেত্রীদের দিনব্যাপি নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বুধবার অনুষ্ঠিত হয়েছে। রূপান্তর উন্নয়ন সংস্থার আয়োজনে প্রশিক্ষণটি উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।

দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে

প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাণীশংকৈল (ঠাঁকুরগাও) সংবাদদাতা আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।