এজিএমের তারিখ ঘোষণা ১১ কোম্পানির

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি লভ্যাংশ এবং প্রান্তিকসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করার জন্য বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো :সোনারগাঁও টেক্সটাইল, গ্লোবাল ইনসিওরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, রহিম টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, ডেসকো, রানার অটোমোবাইলস, কুইনসাউথ টেক্সটাইল, আইপিডিসি, ইউনাইটেড ইনসিওরেন্স ও প্রগতি ইনসিওরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ২৯ অক্টোবর বিকাল ৩টায়, গ্লোবাল ইনসিওরেন্সের ২১ অক্টোবর বিকাল ৩টায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, রহিম টেক্সটাইলের ২২ অক্টোবর বিকাল ৩.৪৫টায়, ম্যাকসন্স স্পিনিংয়ের ২২ অক্টোবর বিকাল ২.৪৫টায়, ডেসকোর ২২ অক্টোবর বিকাল ৪টায়, রানার অটোমোবাইলসের ২১ অক্টোবর বেলা ২.৪৫টায়, কুইনসাউথ টেক্সটাইলের ২৮ অক্টোবর বিকাল ৪টায়, আইপিডিসির ২১ অক্টোবর বিকাল ৩টায়, ইউনাইটেড ইনসিওরেন্সের ২০ অক্টোবর বিকাল ৩টায় এবং প্রগতি ইনসিওরেন্সের ২০ অক্টোবর বিকাল ৪টায়।