স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে মুক্তিযুদ্ধ স্মৃতি ফুটবলে বন্ধন স্টার টাইব্রেকারে ৪-৩ গোলে আদিবা জামান এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের গোলরক্ষক রঘু ম্যান অফ দ্যা ম্যাচ হন। গত সোমবার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল শেষে নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বিজয়ীদের ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম কবির, ঢাকা কাফরুল থানার ওসি মো. সেলিমুজ্জামান, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।