স্পোর্টস রিপোর্টার
সবকিছু ঠিক থাকলে এই তিন দলীয় টুর্নামেন্টে নিশ্চয়ই খেলতো আবু জায়েদ রাহি। কিন্তু মাত্রই করোনা থেকে সেরে উঠলেন তিনি। সুস্থ হওয়ার পর গত কয়েক দিন একক অনুশীলন করছিলেন। গতকাল নাজমুল হাসান শান্ত একাদশের সঙ্গে বোলিং অনুশীলনও করলেন তিনি।
রাহি বলছিলেন, এখন শরীরে কোনো সমস্যা টের পাচ্ছেন না। বেশ ছন্দেই বল করেছেন, ‘ভালো বোধ করছি। আজ অনেকটা সময় বল করেছি। কোনো সমস্যা হচ্ছে না।’
তবে ম্যাচে ফিরতে একটু দেরি হবে বলে বলছিলেন রাহি, ‘কোচদের সঙ্গে কথা বলেছি। আমি তো ১৪ দিন একেবারেই সবকিছু থেকে দূরে ছিলাম। তাই কোচরা বলেছেন, আরেকটু সময় নিতে। আমি বোলিং করে যাব। ম্যাচ ফিট হলে খেলায় ফিরব।’