আমরা পল্লী বিদ্যুত্ সমিতিতে নিয়োজিত অফিস পিয়ন, নিরাপত্তা প্রহরী, লাইনম্যানরা সপ্তাহে সাতদিনই ১২ ঘণ্টা ডিউটি করছি—কোনো ওভারটাইম পাই না, সাপ্তাহিক ছুটি নেই। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সব প্রতিষ্ঠানে ছুটি চালু হলেও আমরা কেউই মার্চ মাসের পর থেকে ছুটি কাটাইনি। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন এই যে, বিদ্যুত্ বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতো সব সুযোগ-সুবিধা পল্লী বিদ্যুত্ সমিতির কর্মচারীদের দেওয়া হোক—তাতে করে কর্মস্পৃহা বাড়বে বৈ কমবে না।
আশরাফুল আলম
পল্লী বিদ্যুত্ সমিতি, ঢাকা