নোয়াখালীর চাটখিল উপজেলার ৫ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ফাওড়া গ্রামের দিনমজুর মো. আজাদের চার মাসের মেয়ে সামিয়া। গত ১০ জুন গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটির জন্ম হয়। স্থানীয় চিকিত্সকদের পরামর্শে সামিয়াকে ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষানিরীক্ষার পর তার ফুসফুসে ছিদ্র ধরা পড়ে। তাকে সুস্থ করতে হলে লক্ষাধিক টাকার প্রয়োজন বলে চিকিত্সকরা জানান। সামিয়ার দিনমজুর বাবা আজাদের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই দিনমজুর আজাদ তার মেয়ের চিকিত্সার জন্য দেশের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আজাদ, হিসাব নং-২৭৬১৬, ইসলামী ব্যাংক, চাটখিল শাখা, নোয়াখালী। বিকাশ নং ০১৭৮৩-৩৮৫৯২৮।