লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে কামরুন নাহার সাথী (৪) ও সুমাইয়া আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। গতকাল বুধবার সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাথী একই এলাকার রিকশা চালক কামাল হোসেনের মেয়ে ও সুমাইয়া মাছ ব্যবসায়ী সেলিমের মেয়ে। এক সঙ্গে দুই মেয়েকে হারিয়ে পরিবারের সদস্যসহ আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পুকুরের পাশে সাথী ও সুমাইয়া খেলছিল। হঠাত্ করে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।