আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

১৫ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ৩০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৭ সফর ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র। আপনার শুভ সংখ্যা: ৬। শুভ বার: শুক্র। শুভ রত্ন: হীরা।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর খুব একটা ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে।             

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বিনোদন শুভ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আপনজনদের সঙ্গে কোনো ব্যাপারে মতানৈক্য দেখা দিতে পারে। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। কারো সঙ্গে নতুন বন্ধুত্ব হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। আত্মীয়দের কারো সঙ্গে হঠাত্ দেখা হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

মানসিক প্রশান্তি বজায় থাকবে। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রয়োজনে বড় ভাইবোনদের পরামর্শ গ্রহণ করতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়বে। পিতৃস্বাস্থ্য ভালো থাকবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন।