মানিকগঞ্জে গাড়িচাপায় শিশু নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়া ঘাট এলাকায় জিপের চাপায় সেলিম  নামে পাঁচ বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম আরোয়া ইউনিয়নের তেঘুরি গ্রামের লাভলু মিয়ার ছেলে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবীর জনান, তেঘুরি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি জিপ গাড়ি সেলিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সেলিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। জিপ গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।