সাভারে বন্ধ কারখানা খোলার দাবিতে বিক্ষোভ

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় একটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল  সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত সিডকো গ্রুপ নামের কারখানার সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানাটিতে ছয় শতাধিক শ্রমিক কাজ করলেও গত কয়েক মাস ধরে কারখানা কর্তৃপক্ষ নির্দিষ্ট সময় শ্রমিকদের বেতন পরিশোধ করছে না। গত রবিবার রাতে শিল্পপুলিশের কর্মকর্তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আগামী ১৫ অক্টোবর বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়ে বাড়ি চলে যায়। কিন্তু মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় যোগদান করতে গিয়ে বন্ধের নোটিশ দেখতে পায়।