বাবুগঞ্জে মাদ্রাসা শিক্ষককে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে আহত

বরিশাল অফিস

বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের তীলেরচর গ্রামের মো. মহিউদ্দিন সবুজ নামে এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার স্থানীয় ইউনুস মোল্লা ও তার ছেলে আরাফাত মোল্লা প্রকাশ্যে সবুজকে রড দিয়ে পিটিয়ে আহত করে। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিউদ্দিন সবুজ মধ্য ইসলামপুর ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক এবং একটি আঞ্চলিক দৈনিকের স্থানীয় প্রতিনিধি।