ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদির প্রতি আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান পম্পেও। তিনি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়েও সম্মতি জানান। মাইক পম্পেও জানান, তার আশা সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করবে এবং ফিলিস্তিনি নেতৃত্বকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়তে উত্সাহ দেবে। -রয়টার্স