তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, সতর্ক করে দিলো চীন

তাইওয়ান প্রণালীতে একটি যুদ্ধজাহাজ নোঙর করায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন। তবে বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানান হয়েছে যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই তারা তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ নোঙর করিয়েছে। 

 হংকং, তাইওয়ান এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে সম্প্রতি সময়ে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের  অবনতি হয়েছে। পাশাপাশি করোনা ছড়ানোর জন্য চীনকে দায়ী মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

 মার্কিন প্যাসিফিক ফ্লিটের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়,   তাইওয়ান  প্রণালীতে  জাহাজের ট্রানজিট একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের অঞ্চলের মার্কিন প্রতিশ্রুতিকে প্রদর্শন করে।

এদিকে  চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র কর্নেল ঝাং চুনহুই বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে এটি থামানো জন্য সতর্ক করে দিচ্ছে। এটি তাইওয়ান প্রণালীতে সমস্যা তৈরিতে উৎসাহিত করবে। 

চীন তাইওয়ানকে নিজের অংশ হিসেবে দেখে থাকে  । তাইওয়ানের নিজস্ব পতাকা, মুদ্রা এবং সেনাবাহিনী থাকলেও এটিকে স্বাধীন জাতি হিসেবে এখনো স্বীকৃতি দেয়নি জাতিসংঘ।

ইত্তেফাক/এআর