কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিলেন থিসারা পেরেরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে অংশ নিতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন ফর্মে থাকা লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। রবিবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকায় পৌঁছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দেন এই লঙ্কান ক্রিকেটার।

একই দিন সন্ধ্যায় বিপিএলের ১৪তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এই ম্যাচে পেরেরা খেলবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: দৈনিক হাজার টাকা সুদের জালে আটকা পড়েছে গ্রাহকরা

পারফরম্যান্স বিবেচনা করলে এখন  সময়টা ভালো যাচ্ছে থিসারা পেরেরার। নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে ছিলেন দারুন ফর্মেও ছিলেন তিনি। কিউদের বিপক্ষে খেলেছেন ১৪০ ও ৮০ রানের দুর্দান্ত দুইটি ইনিংস। টি-টোয়েন্টিতেও ২৪ বলে তুলেছেন ৪৩ রান।

ইত্তেফাক/জেডএইচডি