ঠোটে গোলাপি লিপস্টিক। কপালে একই রঙের টিপ। পরনে গোলাপি সালোয়ার কামিজ। দেখলেই মনে হবে তিনি কোনো একজন নারী।
তবে বাস্তবতা হচ্ছে ভিন্ন। ছবির এই মানুষটি একজনর অভিনেতা। তিনি আনিসুর রহমান মিলন। কিন্তু কেন নারীর এমন নিখুঁত সাজ দিলেন তিনি।
জানা যায়, বিপ্লব হায়দারের রচনা ও পরিচালনায় ‘জুলি বিউটিফুল’ ধারাবাহিক নাটকে জুলি চরিত্রে অভিনয় করছেন তিনি। আর এতে মেয়ে চরিত্র ফুটিয়ে তুলতেই এই গেটআপ।
সহ অভিনেতাদের সঙ্গে মিলন। ছবি: সংগৃহীত
মিলন বলেন, গল্পে আমি আর ঊর্মিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি। ঊর্মিলার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক। কিন্তু হঠাৎ ঊর্মিলার বাবা তার বিয়ে ঠিক করে। কোনো উপায় না পেয়ে বিয়ে ভাঙার জন্য মেয়ে সেজে আমি তাদের গ্রামে যাই।
অভিনেতা আরো জানান, এই গেটআপে দর্শক তাকে কমপক্ষে ৫২ পর্ব পর্যন্ত পাবে। কাজটিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তিনি। শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে ‘জলি বিউটিফুল’ প্রচারিত হবে বলে জানান মিলন।
আরো পড়ুন: এবার চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবে আমার দল: হিরো আলম
ইত্তেফাক/জেডএইচ