আমি ধর্ম নিয়ে কোন প্রকার মন্তব্য বা স্টেটম্যান্ট কোথাও দেইনি। ফেসবুকেও না। অথচ আমার নামে ভুয়া ফেসবুকে পেজ খোলে কারা যেনো এ বিষয়টিকে নিয়ে নানা মন্তব্য প্রকাশ করে যাচ্ছে। কেন বা কী উদ্দেশ্যে কারা এমনটি করছেন তা আমার বোধগম্য নয়।এতে তাদের লাভই বা কি সেটাও জানিনা। শুধু শুধু আমার ক্ষতি করার চেষ্টা ছাড়া আর কিছুই না। যারা এমনটি করছেন তাদের এমনটি আর না করার আহ্বান জানাই। আর দেশবাসীসহ আমার যারা ভক্ত গুনগ্রাহী ও শুভাকাঙ্খী আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার কোন ফেসবুক পেজ নেই। ওই ভুয়া পেজের মন্তব্যের বিষয়ে সজাগ থাকবেন।
ফেসবুকে নিজের নামে ভুয়া অ্যাকাউন্ট থেকে
পোস্ট প্রসঙ্গে অভিনেতা আলমগীর