আছিম শহিদ মিনারের করুণ দশা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাজারের শহিদ মিনার থেকে কংক্রিট খসে পড়ে ভেতরের লোহা বের হয়ে আছে এবং তাতে মরিচা ধরেছে। দীর্ঘদিন ধরে কোনো রকম সংস্কার না করায় শ্যাওলা জমে কালো হয়ে গেছে। মিনারের বেদিতে দোকানদাররা লেপ সেলাই ও আশপাশের বাসাবাড়ির বিভিন্ন কাজ সম্পন্ন করে। মিনারের সম্মুখে বাসাবাড়ির বাথরুমের পানি জমে সেঁতস্যাঁতে ও কচুগাছের বন হয়ে আছে। আছিমের এই শহিদ মিনারে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও আশপাশের লোকজন ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে আসেন। শহিদ মিনারের তাত্পর্য রক্ষায় এটি সংস্কার করা একান্ত প্রয়োজন। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশা করি।     

মাহমুদুল হাসান কবীর  

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া