করোনা ভাইরাস থেকে সুরক্ষায় দ্বিতীয় টিকার অনুমোদন দিয়েছে রাশিয়া। নতুন টিকার নাম ‘এপিভ্যাককরোনা’। এর আগে প্রথম টিকার নাম ছিল ‘স্পুটনিক ভি’। বুধবার এসব তথ্য জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই ডোজের এই টিকা তৈরি করেছে সাইবেরিয়ার ভেক্টর ইনস্টিটিউট। প্রাথমিক পর্যায়ের পরীক্ষা হয়েছে ১০০ জন স্বেচ্ছাসেবকরে উপরে। ‘টিকা নিলে অটিজম হয়’ তাদের প্লাটফর্মে এমন ভিত্তিহীন বিজ্ঞাপন আগেই নিষিদ্ধ করেছিল ফেসবুক। এবার প্রতিষেধকবিরোধী সব বিজ্ঞাপনই নিষিদ্ধ করতে চলেছে তারা। মঙ্গলবার একটি ব্লগপোস্টে এই ঘোষণা করে মার্ক জাকারবার্গের সংস্থাটি জানিয়েছে, দিন কয়েকের মধ্যেই শুরু হবে এই প্রক্রিয়া। তবে ব্যক্তিগত প্রোফাইল বা কোনো গ্রুপের পোস্টে ভ্যাকসিন বিরোধিতার উপর এখনই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না। প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে সরকারি নীতির পক্ষে বা বিপক্ষে আসা বিজ্ঞাপনেও তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছে ফেসবুক। মহামারী মধ্যেই ফ্লু টিকার প্রচারে মানুষকে উত্সাহিত করতে প্রচারে নামছে ফেসবুক। এরই অংশ হিসেবে এই বিজ্ঞাপনী নিষেধাজ্ঞা বলে মনে করা হচ্ছে। -আনন্দবাজার পত্রিকা