দীর্ঘ চার বছর যাবত্ সংস্কার না হওয়ায় এলজিইডির আওতাধীন আটোয়ারী-বোদা সড়কের ১৪ কিলোমিটার খানাখন্দে বেহাল। সিএনজি অটোচালক পসিরুল ইসলাম জানান, সড়কের কয়েকটি স্থানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় ইজিবাইক ও সিএনজি উলটে যায়। এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম জানান, জনদুর্ভোগ লাঘবে সড়কের উন্নয়ন কাজ দ্রুত শুরু করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান জানান, সড়কটির প্রশস্তকরণের স্বার্থে সংস্কার করা সম্ভব হয়নি। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. জাকিউল আলম জানান, সড়কটি প্রশস্তকরণের জন্য যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কয়েক দিনের মধ্যে কাজ শুরু হবে।