হাওরে ফাঁদ পেতে চলছে পাখি শিকার

বানিয়াচঙ্গের হাওরে ফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছে। সম্প্রতি পাখি শিকার করার দায়ে উপজেলার পাড়াগাঁও গ্রামের আব্দুল হামিদ নামে এক পাখি শিকারিকে ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এ সময় পাখি শিকার করার কয়েকটি ফাঁদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। শীত মৌসুমে দেশে প্রচুর অতিথি পাখির আগমন ঘটবে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে হাওর এলাকায় পাখি শিকার রোধ করা হবে।