বেড়ায় আবারও একটি হনুমানের আগমন ঘটেছে। হনুমানটি উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বর্তমানে বেড়ার দক্ষিণ কর্মকার পাড়ায় অবস্থান করছে। সেখানে সে কখনো বিভিন্ন বাড়ির টিনের চালে আবার কখনো গাছে অবস্থান করছে। অনেকে হনুমানটি দেখার জন্য ভিড় করছে। অনেকে আবার হনুমানটিকে কলা, বিস্কুট, পাউরুটি দিচ্ছে। এর আগে গত ১৮ জুন বেড়া পৌর এলাকায় একটি হনুমান দেখা যায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরচন্দ্র সাহা বলেন, হনুমানটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী বিভাগকে অবগত করেছি। ঐ এলাকার মানুষকে হনুমানটিকে উত্ত্যক্ত না করার পরামর্শও দিয়েছেন বলে তিনি জানান।