মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকারের সময় দুই ট্রলারসহ ছয় জেলেকে আটক করেছেন ভারপ্রাপ্ত ইউএনও মো. সেলিম মিয়ার নের্তৃত্বে পুলিশ সদস্যরা। পরে ট্রলারে থাকা ৩০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় ও ১০০ পিস মা-ইলিশ তিনটি মাদ্রাসায় বিতরণ করা হয়। বৃহস্পতিবার ভোর রাত ৪টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাজিরচর-সংলগ্ন মেঘনায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভারপ্রাপ্ত ইউএনও সেলিম মিয়া মত্স্য আইনে প্রত্যেক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও জানান, আগামী ৪ নভেম্বর পর্যন্ত মেঘনায় এ অভিযান চলবে।