বিদ্যুত্স্পৃষ্টে এক জনের মৃত্যু

সীতাকুণ্ডে বুধবার গভীর রাতে বন্য শূকর তাড়ানোর জন্য বৈদ্যুতিক তারের ফাঁদে স্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম নুর উদ্দন (৪৫)। তিনি উপজেলার উত্তর মহাদেবপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাইমুন উদ্দীন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।