উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মতবিনিময়

দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা সভা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা সভা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.)।