বিক্রেতা শূন্য ১০ কোম্পানির শেয়ার

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো গতকাল বৃহস্পতিবার কোনো বিনিয়োগকারী ছিল না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, নিটল ইনসিওরেন্স, প্যারামাউন্ট ইনসিওরেন্স, তাকাফুল ইসলামী ইনসিওরেন্স, প্রভাতী ইনসিওরেন্স নর্দার্ণ ইসলামী ইনসিওরেন্স, এশিয়া ইনসিওরেন্স, এসইএমএল লেকচার ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড, ইসলামিক ফাইন্যান্স, গ্লোবাল ইনসিওরেন্স এবং বিডি ফাইন্যান্স।

বুধবার নিটল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮ দশমিক ২০ টাকায়। গতকাল কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৫৩ টাকায়। গত বুধবার প্যারামাউন্ট ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৩ দশমিক ৭০ টাকা। গতকাল বৃহস্পতিবার সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪৭ টাকায়। তাকাফুল ইসলামী ইনসিওরেন্সের শেয়ারের বুধবার ক্লোজিং দর ছিল ৩৭ দশমিক ২০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ দশমিক ৯০ টাকায়।

গত বুধবার প্রভাতী ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮ দশমিক ৩০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২ দশমিক ১০ টাকায়। নর্দার্ণ ইসলামী ইনসিওরেন্সের শেয়ারের বুধবারে ক্লোজিং দর ছিল ৩১ দশমিক ৪০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ দশমিক ৫০ টাকায়। বুধবার এশিয়া ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৩ দশমিক ৯০ টাকা। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮ দশমিক ২০ টাকায়। গত বুধবার এসইএমএল লেকচার ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৯ দশমিক ২০ টাকায়। গতকাল সর্বশেষ ফান্ডটির ইউনিট লেনদেন হয়েছে ১০ দশমিক ১০ টাকায়।

ইসলামী ইনসিওরেন্সের শেয়ারের বুধবার ক্লোজিং দর ছিল ৩১ দশমিক ৮০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ দশমিক ৯০ টাকায়। বুধবার গ্লোবাল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭ দশমিক ৯০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ দশমিক ৬০ টাকায়। বুধবার বিডি ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১ দশমিক ৭০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ দশমিক ৮০ টাকায়।