প্রথমবারের মতো অবকাঠামো নির্মাণকাজে ব্যবহূত ভারি বাহন ও যন্ত্রপাতি নিয়ে ভিন্নধর্মী নিলাম হাট ‘অকশন ইন অ্যাকশন’ আয়োজন করতে যাচ্ছে বাংলাক্যাট। আগামী ২০ অক্টোবর থেকে তিন দিন ধরে চলবে নিলাম অনুষ্ঠান। এই প্রিমিয়াম নিলাম অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মেশিনের পরিচিতি সবার সামনে তুলে ধরা হবে। বাংলাদেশে ক্যাটারপিলার ইনক্ আমেরিকার অনুমোদিত ডিলার হিসেবে বাংলা ট্র্যাক লিমিটেড, যা বাংলাক্যাট ব্র্যান্ড নামে পরিচিত। ক্যাটারপিলারের বিভিন্ন মডেলের ব্যবহূত ও রিকন্ডিশনড কনস্ট্রাকশন মেশিন ও বাহনগুলো নিলাম প্রদর্শনীতে উন্মুক্ত থাকবে। নিলাম অনুষ্ঠানটি কোম্পানির গাজীপুরের পূবাইল রেন্টাল ইয়ার্ডে অনুষ্ঠিত হবে। —প্রেস বিজ্ঞপ্তি