দৃষ্টিপ্রতিবন্ধীদের সাদাছড়ি দিল র্যাব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে স্মার্ট এবং সাদাছড়ি বিতরণ করেছে র্যাব। গতকাল র্যাব সদরদপ্তরে অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মাধ্যমে ৩৬০ জনকে এসব তুলে দেন এলিট ফোর্সটির প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। র্যাব প্রধান বলেন, ভবিষ্যতেও এ সহায়তার হাত প্রসারিত থাকবে। সেই ধারাবাহিকতায় দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় আগামীতে আরো বেশি সংখ্যক স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেসনস) কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার, গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল সারওয়ার বিন কাশেম, আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর হুসাইন রইসুল আজম, সহকারী পরিচালক সুজয় সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।