তিব্বতের জন্য বিশেষ সমন্বয়ক নিয়োগ যুক্তরাষ্ট্রের, চীনের নিন্দা

তিব্বতের ইস্যু দেখভালের জন্য একজন বিশেষ সমন্বয়ক নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই ঘোষণা দেন। তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা রবার্ট ডেস্ট্রোকে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের আমলের শুরু থেকে এই পদটি খালি ছিল। চীন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং তাকে প্রত্যাখ্যান করেছে। বেইজিং বলছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, তার সরকার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ গ্রহণ করে না। —আলজাজিরা